কবিতা: স্বত্বার অন্তরালে আপনি!
লিখেছেন: আমিনুল ইসলাম রিপন।
সময়: ২৪.০১.২৫ / ১১: ১৫ পিএম।
আপনি আমার অদৃশ্য মৃত ছায়ার মাঝে বেঁচে থাকার একমাত্র কারণ- যেখানে আপনাকেই ঘিরেই আমার মস্তিষ্কের অগণিত স্মৃতিচারণ। কখনো আমি বিষন্ন, কখনো আমি বিষাদগ্রস্ত, কখনো বা আমি আনমনে বসে হৃদপিন্ডের চার'দেয়ালে আপন মনে আপনার স্মৃতিমাখা ছবি আঁকি, আবার কখনো বা আমি অবহেলিত হয়ে পড়ে থাকি ঘরের এক-কোণে!!!
আমি হারাতে-হারাতে সব হারিয়েছি, আমার স্বত্বার মাঝে "আপনি" ছিলেন তাকে-ও আমি হারিয়ে ফেলেছি আমার স্বত্বার অন্তরালে! নিঝুম'রাত নেমে এলে ঝিঝি পোকার আর্তনাদ আর আত্ন-চিৎকার আমায় ক্রমশ বিমোহিত করে! হৃপিন্ডের গভী হতে কেবল আমার দীর্ঘশ্বাস - বেঁচে ফেরার অকুতোভয় একেঁছি আমি আমার হৃদপিন্ডের চার'দেয়ালে।



Comments
Post a Comment